× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাদারীপুরের কালকিনিতে নির্যাতিত সাংবাদিকদের পক্ষে মানববন্ধনে বাধা, প্রেসক্লাব দখলের অভিযোগ

admin
হালনাগাদ: বুধবার, ১২ এপ্রিল, ২০১৭

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে গাছের সাথে বেঁধে নির্যাতিত সাংবাদিক শহিদুল ইসলাম-এর পক্ষে মানববন্ধনে বাঁধা প্রদান করে উল্টো বিপক্ষে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। তাদের সমর্থিত দু’তিনজন সাংবাদিকের নাম সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ব্যবহার করে এই অপচেষ্টা চালান তারা। তাদের বাধার মুখে কালকিনির সাংবাদিকরা পূর্ব ঘোষিত মানববন্ধন করতে পারেনি।
গতকাল রাতে ফেসবুকে তথাকথিত একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আজ মঙ্গলবার সকাল থেকেই প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিকদের প্রেসক্লাবে ঢুকতে ও মানববন্ধনে বাঁধা দেয়া হয়। এ সময় মাদারীপুরে থেকে রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ কালকিনির একাধিক প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধির পক্ষের লোকজন অস্ত্র-শস্ত্র ও লাঠি-সোটা নিয়ে প্রেসক্লাব দখল করে নেয়। এ সময় তারা পুরনো তালা ভেঙ্গে নতুন তালা লাগিয়েও দেয়।
পরে প্রেসক্লাবের সামনে তথাকথিত কমিটির আয়োজনে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে নির্যাতনের শিকার কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতির বিরুদ্ধে বিভিন্ন কুৎসামূলক বক্তব্য রাখে তারা।
কালকিনি প্রেসক্লাবের সভাপতি এইচ এম মিলন জানান, প্রেসক্লাবের সদস্য সংখ্যা ৫৩ জন। প্রতি বছর এর কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ বছরের জুনের শেষের দিন নির্বাচন হওয়ার কথা। অথচ রাজনৈতিক প্রভাবে মাত্র দু’তিন জন সাংবাদিক গঠনতন্ত্র না মেনে নিজেদের সভাপতি ও সেক্রেটারি ঘোষণা দিয়ে গত রাতে তথা কথিত কমিটির ঘোষণা করে নির্যাতিত সাংবাদিকের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা বিষয়টিতে একেবারেই আশ্চর্য হয়ে পড়েছি। তারা মাত্র তিন-চার জন সাংবাদিক রাজনৈতিক ব্যক্তিদের হাতে পুতুল হয়ে গেছে। যার কারণে আজকে মানববন্ধনে বাধা দেয়ার মত কাজও সম্ভব হল।
কালকিনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফরুল হাসান বলেন, চর দখলের মত প্রেসক্লাব দখল হয় আজ দেখলাম। গতকাল রাতে ফেসবুকে ঘোষণা দিয়ে আজ সকালে রাজনৈতিক দলের দুই শতাধিক নেতা-কর্মী নিয়ে আমাদের প্রেসক্লাবের সামনে থেকে সরিয়ে দিয়ে তারা প্রমাণ করে দেখালো তাদের ষড়যন্ত্রের গভীরতা কতটুকু। এভাবে কি নতুন কমিটি ঘোষণা দেয়া ও প্রেসক্লাব দখল করা যায়!
উল্লেখ্য, আজ প্রেসক্লাবের সাংবাদিকরা মাদারীপুর প্রেসক্লাবের আহবায়ক শাহজাহান খানসহ প্রেসক্লাবের সদস্যদের কাছে গিয়ে বিষয়টি তুলে ধরেন।
মাদারীপুরের কালকিনির সাংবাদিকদের পক্ষে সভাপতি ও যুগান্তরের সাংবাদিক এইচএম মিলন, সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠের সাংবাদিক জাফরুল হাসান, সহ-সভাপতি ও এশিয়ান টিভির সাংবাদিক রফিকুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও আমাদের সময় পত্রিকার সাংবাদিক কায়োকোবাদ শামীম, অর্থ সম্পাদক ও নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ইত্তেফাকের সাংবাদিক আসাদুজ্জামান দুলাল, দপ্তর সম্পাদক ও ভোরের ডাক পত্রিকার সাংবাদিক মেহেদী হাসান শাওন, প্রচার সম্পাদক ও কালকিনি বার্তার সাংবাদিক নাসিরউদ্দিন লিটন, কার্যকরী সদস্য ও মানবজমিন পত্রিকার সাংবাদিক দেলোয়ার হোসেন দুলাল, সাহিত্য বিষয়ক সম্পাদক ও খবরপত্র পত্রিকার সাংবাদিক বাহাউদ্দিন শাহিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক ও মানবকণ্ঠের সাংবাদিক সাইমুন ইসলাম। সদস্য ও দৈনিক করতোয়ার প্রতিনিধি হারুন-অর-রশিদ, ভোরের কাগজের মাসুদ আহমেদ কাউয়ুম, আজকের প্রত্যাশার মহিউদ্দিন বাবুসহ প্রেসক্লাবের ৪৫ জন সাংবাদিক এই বিষয়ে নিন্দা জ্ঞাপন করেন। তারা রাজনৈতিক পেশিশক্তি ব্যবহার করে সাংবাদিকদের মানববন্ধনে বাধা দিয়েছে। এমন একটি বিষয় যেখানে সাংবাদিক নির্যাতিত হয়েছে অথচ সাংবাদিকদের প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে দেয়া হয়নি।
এ ব্যাপারে মাদারীপুর প্রেসক্লাবের আহবায়ক শাহজাহান খান বলেন, কালকিনিতে রাতের আঁধারে যে কমিটি ঘোষণা করা হয়েছে তা বৈআইনী। দু’একজন সাংবাদিকদের বিপক্ষে অবস্থান নেয়ায় ক্ষমতাবানরা এই সুযোগ পেয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে সভাপতি হিসেবে ঘোষণা দেয়া সাংবাদিক মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘কমিটি কিভাবে করা হয়েছে; এ ব্যাপারে আমি কোন কথা বলতে রাজী নই।’
উল্লেখ্য, গত ৭ এপ্রিল শুক্রবার পূর্ব এনায়েতনগরে নির্বাচনী সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীর প্রধান বাদল তালুকদার কর্তৃক যায়যায় দিন পত্রিকার কালকিনি প্রতিনিধি শহিদুল ইসলাম নির্যাতিত হয়। তাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করায় ৯ এপ্রিল রবিবার হাইকোর্ট স্বপ্রণোদিত রুল জারি করে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে নির্দেশনা প্রদান করে। সাংবাদিকদেক বিতর্কিত করতে প্রশাসনের সহযোগিতায় ওই সন্ত্রাসীর সমর্থক রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অপচেষ্টা চালিয়ে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..