× Banner
সর্বশেষ
উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

মাদরাসার ছাত্রী আত্মহত্যা বাবার ওপর অভিমান করে রাজারহাট

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

কুড়িগ্রাম প্রতিনিধিঃ- কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের রাঘব মৌজায় বাবার ওপর অভিমান করে ৭ম শ্রেণীর এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আজ ১১ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওই ছাত্রীর নাম মোছাঃ হিরা খাতুন। তিনি শরফ উদ্দিন মাদ্রসার ৭ম শ্রেণীর ছাত্রী। রাজাররহাট উপজেলার নাজিমখাঁন ইউপির রাঘব মৌজার মোঃ হারুন মিয়ার কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারী বুধবার দিবাগত রাতে তার মায়ের সঙ্গে ঝগড়া হয়। ওই ঝগড়াকে কেন্দ্র করে আজ ১১ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে তার বাবা মোঃ হারুন মিয়া তাকে বকাঝকা ও মারধর করেন। ওই ছাত্রী পারিবারিক কলহ ও বাবা-মায়ের ওপর অভিমান করে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা প্রতিবেশীদের।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আত্নহত্যার ঘটনায় রাজারহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..