× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

মাদক ব্যবসায় ঝুঁকছে জনপ্রতিনিধি ও তাদের সন্তানরা

Dutta
হালনাগাদ: বুধবার, ৯ জুন, ২০২১

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ করোনাকালিন সময়ে অধিক মুনাফার আশায় মাদকের ব্যবসায় ঝুঁকছে শার্শা উপজেলার  জনপ্রতিনিধি ও তাদের সন্তানরা।
তাদের দুই একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মাঝে মধ্যে ধরা পড়লেও, বড় বড় চালান সহ গডফাদাররা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে।
জনপ্রতিনিধি ও তাদের সন্তানরা মাদক পাচারের সাথে জড়িয়ে পড়ায় শঙ্কায় আছে এ উপজেলার আপামরজনসাধারণ। তারা বলছে, যারা সমাজকে ঘূণে ধরার হাত থেকে রক্ষা করবে, তারাই যদি এ পেশায় জড়িয়ে পড়ে, তাহলে জাতিকে উদ্ধার করবে কারা?
আজ মঙ্গলবার বিকালে শার্শা থানার  এএসআই আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে   উপজেলার সাতমাইল গরুর হাটের সামনের সাতক্ষীরা টু নাভারন মহাসড়কের পাশে মুর্তির মোড়ের সামনে পাকা রাস্তার উপর হতে
শার্শা থানার সামটা গ্রামের জিয়া মেম্বারের ভাইপো সাগর হোসেন (২০) ও একই এলাকার রেজাউল ইসলামের ছেলে কামরুল ইসলাম (২৬) কে ২৩ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি মটর সাইকেল সহ গ্রেফতার করে। উক্ত বিষয়ে শার্শা থানায় মাদক মামলা রুজু হয়েছে বলে জানায় শার্শা থানার ওসি বদরুল আলম খান।
এর আগে, বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৪ মে ফেনসিডিল ও একটি পালসার মোটরসাইকেল সহ মোমিনুর রহমান (৩৬) নামে এক ইউপি সদস্যকে আটক করে বিজিবি। সে বেশ কয়বার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হলেও, জামিনে বের হয়ে এসে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে বলে জনশ্রুতি আছে।
২১ মে সন্ধ্যায় উপজেলার মাকলা চৌরাস্তা এলাকা থেকে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কবির বকুলের ছেলে আশরাফুল আলম অপুকে (২৬) বিদেশি মদসহ আটক করে পুলিশ।
দিনদিন জনপ্রতিনিধিদের মাদক কারবারের সাথে জড়িত হওয়ায় সচেতনমহল ক্ষোভ প্রকাশ করে প্রশাসনকে কঠোর হস্তে দমন করার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..