× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই -সুলতান সালাউদ্দিন টুকু জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার

মাত্র ১ ভোটের ব্যবধানে ফের দল প্রধান নওয়াজ

admin
হালনাগাদ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ পাকিস্তানের জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটে পাস হওয়া বিলের কল্যাণে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার দল মুসলিম লীগের প্রধান হিসেবে আবার দায়িত্ব নিতে যাচ্ছেন।

বিলটি সিনেটে পাস হয়েছে মাত্র একটি ভোটের ব্যবধানে।

পাক সংবিধানের ২০৩ নম্বর অনুচ্ছেদ শুক্রবার সংশোধন করার মাধ্যমে ‘নির্বাচনী সংস্কার বিল ২০১৭’ পাস হয়। বিলের পক্ষে ভোট দিয়েছেন ৩৮ জন সিনেটর আর বিপক্ষে পড়েছে ৩৭টি ভোট।

মজার বিষয় হচ্ছে, এ বিল তোলার পারমর্শ দিয়েছিলেন বিরোধী পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র সিনেটর আইতাজ আহসান। সংশোধনের আগে ২০৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল, জাতীয় পরিষদের সদস্য ছাড়া কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলের প্রধান হতে পারবেন না।

এর আগে, গত মাসে পাক সংসদের নিম্নকক্ষ বিলটিকে অনুমোদন দিয়েছিল। নতুন বিলে বলা হয়েছে, শুধুমাত্র সরকারি কর্মকর্তা-কর্মচারি বাদে দেশের যেকোনো নাগরিকেরই রাজনৈতিক দলের সদস্য হওয়ার অধিকার রয়েছে।

গত ২৮ জুলাই পাকিস্তানের সুপ্রিম কোর্ট পানামা পেপার্স মামলায় নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করে। ওই রায়ের ফলে নওয়াজ শরীফ তার দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করার যোগ্যতাও হারান।


এ ক্যটাগরির আরো খবর..