বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাদীর পাড়া ইউনিয়নের রাধাকান্ত লক্ষ্মী নারায়ণ জিউ মন্দিরের হামলা ও প্রতীমা ভাংচুরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। গতকাল ২০ নভেম্বর সোমবার দুপুর ২.৩০ টায় প্রকাশ্যে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে জিউ মন্দির প্রাঙ্গণের দুইটি মন্দির ও শীতলা প্রতিমা ভাংচুর করে। স্থানীয় এলাকাবাসি ছুটে এসে একজনকে ধরে পুলিশে সোপর্দ করে। তার নাম ইসমাইল শেখ বলে জানা গেছে।
হামলায় আহত মন্দির কমিটির নেতা অনল দাস ও অরুপ দাসকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতিত্রয় নির্মল কুমার চ্যাটার্জী, প্রশান্ত কুমার বড়ুয়া, ইউলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পী ও সাধারণ সম্পাদক রমেন মন্ডল এক যুক্ত বিবৃতিতে দেশের আরো কয়েকটি স্থানে মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান।
উল্লেখ্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতা স্বপ্না বিশ্বাস ও মনোরঞ্জন সরকার আজ ২১ নভেম্বর ২০১৭ মঙ্গলবার রাধাকান্ত জিউ মন্দির পরিদর্শন করেন ও হাসপাতালে আহতদের দেখতে যান।



