× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

মাগুরায় তিন বখাটের লাঞ্ছনায় স্কুল ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

admin
হালনাগাদ: শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধি :   মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া  গ্রামে  তিন বখাটের লাঞ্ছনা সইতে না পেরে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছে এক স্কুল ছাত্রী।  শনিবার দুপুরে  মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া  গ্রামে এ ঘটনা ঘটে। লাঞ্ছিত স্কুল ছাত্রীকে  মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

ছাত্রীর মা জানান, দুপুরে  তার মেয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। মহম্মদপুরের পলাশবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য  আকরাম মোল্যার বাড়ির সামনের সড়কে পৌছলে তুফান (২২), ছন্টু (২১) ও ওহিদুল (১৯)  নামের তিন বখাটে যুবক তার পথ রোধ করে  দাড়ায়। এ সময় তারা ওই ছাত্রীকে  কুপ্রস্তাব   দেয় এবং  মেয়েটিকে জোর পূর্বক নিয়ে যাওয়ার জন্য  টানা  হেচড়া করে ।  এ সময় তার   গায়ের জামা ছিড়ে যায় এবং সে  আহত হয়।  মেয়েটির চিৎকারে লোকজন ছুটে  এলে বখাটেরা দৌড়ে পালিয়ে যায় ।  বাড়ি এসে  লোকলজ্জার ভয়ে মেয়েটি  কীটনাশক পান কওে আতœহত্যার চেষ্টা করে । বাড়ির লোকজন ঘটনা জানতে পেরে অসুস্থ  মেয়েটিকে  দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে  । মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী আবু আহসান বলেন ,‘ মেয়েটিকে চিকিৎসা দেয়া হয়েছে । তবে কয়েক ঘন্টা না গেলে শংকামুক্ত হওয়া যাচ্ছে না ।

পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ বলেন, ওই তিন যুবক এলাকায় চিহ্নিত বখাটে হিসেবে পরিচিত। বিষয়টি আমি প্রশাসনকে অবহিত করেছি।’

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন হোসেন ,  হাসপাতালে মেয়েটিকে  দেখতে যান এবং  এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন ।


এ ক্যটাগরির আরো খবর..