× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

মাগুরার সাবেক এমপি আছাদুজ্জামানের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ  প্রধানমন্ত্রীর একান্ত সহাকরি সচিব সাইফুজ্জামান শিখরের বাবা মাগুরা থেকে ৪ বার নির্বাচিত সংসদ সদস্য মরহুম এ্যাডভোকেট আসাদুজ্জামানের ২২তম মৃত্যুবার্ষিকী মাগুরায় অনুষ্ঠিত হয়েছে।

মরহুম আসাদুজ্জামান ছিলেন সংসদের বিরোধী দলীয় পার্লামেন্টারী বোর্ডের সচিব, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। এ উপলক্ষে মাগুরায় শোক ব্যালী ও দেয়া মাহফিল করেছে আসাদুজ্জামান মেমোরিয়াল একাডেমী। সকালে সংগঠনের পক্ষ থেকে শহরের ভায়নার মোড় থেকে শোক র‌্যালী বের হয়।  র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভায়নার মোড় পৌর গোরস্থানে গিয়ে শেষে হয়। সেখানে দোয়া মাহফিল ও কবর জিয়ারত করেন সংগঠনের সদস্যরা। সেখানে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মেমোরিয়াল একাডেমীর সভাপতি এ্যাড. রবিউল ইসলাম রিংকু, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন সবুজ, এনামুল কবীর জুয়েল, জেলা সমবায় লীগের সহ সভাপতি আবু জাফর জোয়ারদার, মোঃ আতিউর রহমান, তৈয়বুর রহমান তৈয়ব ও অন্যরা।

মরহুম আছাদুজ্জামান ১৯৩৫ সালের ১১ই নভেম্বর মাগুরার মহম্মদপুর উপজেলার মৌলভী জোকা গ্রামে জন্মগ্রহণ করেন।  বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অষ্টম শ্রেণীর ছাত্র অবস্থায় ৫২ ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন। ১৯৫৪ সালে ছাত্রজীবনে তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৬১ সালে তিনি মাগুরা বারে আইনজীবী হিসেবে যোগদান করেন। ১৯৬২’র ছাত্র আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র  গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সংস্পর্শে আসেন। ১৯৬৫ সালে তিনি মাগুরা মহাকুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত  তিনি জেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি পুর্ব পাকিস্তান প্রদেশিক পরিষদের এম.পিএ নির্বাচিত হন। ১৯৭২এ তিনি গণ পরিষদ সদস্য নির্বাচিত হন।এ সময় তিনি শ্রেষ্ঠ তরুন পার্লামেন্টিয়ান হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। ১৯৭৯, ১৯৮৬ ও ১৯৯১ সালে  তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর বর্ষিয়ান এই রাজনীতিবিদদের মৃত্যু হয়।

আছাদুজ্জামানের মেয়ে কামরুল লায়লা জলি বর্তমান মাগুরা-যশোর সংরক্ষিত মহিলা আসনের এমপি ও  তৃতীয় পুত্র সাইফুজ্জামান শিখর  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারি একান্ত সচিব হিসেবে কর্মরত আছেন।


এ ক্যটাগরির আরো খবর..