× Banner
সর্বশেষ
শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার  জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

মাকে তালাক দেয়ায় বাবাকে খুন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু গ্রামে ছেলের হাতে খুন হয়েছেন একরামুল হক (৪৫) নামে এক বাবা। এ ঘটনায় ঘাতক ছেলে সোহেল রানা (১৮) পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, একরামুল হক গত ২৩ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে তারা চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মৌখিকভাবে বিষয়টি জানান। গত বুধবার রাত আটটায় সোহেল রানা তার চাচাকে মোবাইল ফোনে জানান, তার মা তাহেরা বেগমকে তালাক দেয়ার কারণে সে তার বাবাকে হত্যা করেছে। লাশ বাড়ির গোয়াল ঘরের মাটির নিচে চাপা দেয়া আছে।

সদর মডেল থানার এসআই মাহবুব হোসেন জানান, পরিবারের স্বজনরা বিষয়টি থানায় জানালে বৃহস্পতিবার দুপুরে ওই স্থান থেকে নিহতের গলিত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এবিএম মুসা, সহকারী পুলিশ সুপার ওয়ারিশ আলী উপস্থিত ছিলেন। তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই হাসান আলী গত বুধবার রাতে সোহেল রানাসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ময়না তদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।


এ ক্যটাগরির আরো খবর..