মর্মান্তিক অপরাধের পেছনে সর্বগ্রাসী মাদক দায়ী -শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৫ আষাঢ় (২৯ জুন) :  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সর্বগ্রাসী মাদকের কারণে সমাজে এক ধরনের অস্থিরতা কাজ করছে। নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে।

মন্ত্রী আজ রাজধানীর রমনায় ঢাকা ক্লাবে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ আয়োজিত এক অনষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যে মানবতাবোধ, দেশপ্রেম, নৈতিকতাবোধ নিয়ে আমাদের শিশুদের বেড়ে ওঠার কথা শিশুরা সেভাবে বেড়ে উঠছে না। আমরা শুধু ভালো ফলাফলের দিকে বেশি নজর দিচ্ছি। আমরা মনোযোগ দিচ্ছি গণিত, ইংরেজি অথবা বিজ্ঞানের দিকে। নৈতিকতা নিয়ে ভাবছি না। শিশুদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় পরিবর্তন করা হবে।

অনুষ্ঠানে ইনার হুইলের ২০১৯-২০ সেশনের নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করে। ডিস্ট্রিক্ট ৩২৮ এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন নাইমা সাখাওয়াত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।