× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

মরিনো অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্বে

admin
হালনাগাদ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব বার্সেলোনার যুব দলের সাবেক খেলোয়াড় গনজালো সানচেজ মরিনোকে দিয়েছে বাফুফে। বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং এসএ গেমসকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মরিনোকে কিছুদিন আগে জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব দেয়া হয়েছিল। কিন্তু মারুফুল হক এসে পড়ায় সেই দায়িত্ব থেকে মরিনোকে সরিয়ে নেয়া হল।

জানুয়ারির ৮-১৮ তারিখ পর্যন্ত বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুষ্ঠিত হবে। এখানে বাংলাদেশ থেকে দুটি দল অংশ নেবে-জাতীয় দল এবং অনূর্ধ্ব-২৩ দল।

বাফুফে আশা করছে, এসএ গেমসের প্রস্তুতি হিসেবে গোল্ড কাপ কাজে দেবে। ফেব্রুয়ারি থেকে ভারতে শুরু হচ্ছে এসএ গেমস।

আগস্টের মাঝামাঝি মরিনোকে ছয় মাসের জন্য ডেভেলপমেন্ট কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু স্থানীয় ভালো মানের কোচের অভাবে এই স্প্যানিশের দায়িত্ব বাড়িয়ে দিল ফেডারেশন।

গতকাল বাফুফে ৪১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। কমলাপুর স্টেডিয়ামে তিন দিনের ট্রায়াল শেষে চূড়ান্ত দল বেছে নেবেন মরিনো।


এ ক্যটাগরির আরো খবর..