× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

মরিনহোর নজর ইব্রার দিকে

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক : ২০১৫-১৬ মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ইব্রার। এবার গুঞ্জন উঠছে, আগামী মৌসুমেই সুইডিশ তারকাকে স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে আসতে পারেন চেলসি কোচ হোসে মরিনহো।

গত মৌসুমে দারুণ ফর্ম থেকে চেলসিকে লিগ শিরোপা জেতাতে কার্যকরী ভূমিকা রেখেছেন চেলসির স্প্যানিশ তারকা ডিয়েগো কস্তা। কিন্তু এবার দলের বাজে অবস্থার সঙ্গে বিপর্যয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তিনিও। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আনা কলম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাও নিজেকে হারিয়ে খুঁজছেন। তাই সব মিলিয়ে বলা যায়, শীর্ষ মানের ফর্মে থাকা স্ট্রাইকার সংকটে ভুগছে ইংলিশ লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

তবে ইংলিশ দৈনিক সানের বরাত দিয়ে গোল ডট কম জানিয়েছে, সুইডিশ তারকা ইব্রাহিমোভিচকে পেতে পিএসজির সঙ্গে আলোচনা করতে পারে চেলসি। তবে গুজবের ঝড় উঠলেও সাবেক শিষ্যের ব্যাপারে এখনও সরাসরি মুখ খোলেননি মরিনহো। ২০০৮-০৯ মৌসুমে ইন্টার মিলানের হয়ে মরিনহোর অধীনে খেলেছিলেন সুইডিশ অধিনায়ক। ইউরোপের বেশ কিছু নামি দামি ক্লাবের হয়ে খেললেও ইংলিশ লিগে এখনও খেলা হয়নি ইব্রাহিমোভিচের।


এ ক্যটাগরির আরো খবর..