× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ পৌর নির্বাচনে বেশ কিছু এলাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপির বিদ্রোহীরা প্রার্থীরা। এতে শুরুতেই বিপাকে পড়েছে দলটি। সংকট কাটিয়ে উঠতে তাদের সঙ্গে শিগগিরই আলোচনায় বসতে যাচ্ছে বিএনপি। তাতেও কাজ না হলে দল থেকে বহিষ্কার করা হবে সতর্ক করেছেন দলের জ্যেষ্ঠ নেতারা।

বিদ্রোহী প্রার্থী নিয়ে সংকটে পড়েছে বিএনপি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়াসহ বেশ কিছু জেলায় দল মনোনীত প্রার্থীর বিপক্ষে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিদোহীরা। প্রার্থী বাছাইয়ে দলীয় প্রভাব ও অর্থ লেনদেনের অভিযোগ তুলছে তারা।

এ সমস্যা সমাধানে বিদ্রোহীদের সঙ্গে শিগগিরই আলোচনায় বসার কথা ভাবছেন কেন্দ্রীয় নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে বলেও সতর্ক করেছেন তারা।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান জানান, দলের সিদ্ধান্তের বাইয়ে গিয়ে কিছু প্রার্থীর ভোটে দাঁড়ানো নির্বাচনের ফলে বড় কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..