ফরিদপুরের মধুখালী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করলেন মামনুন আহমেদ অনিক । তিনি যোগদানের পূর্বে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন।
ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে দায়িত্ব পালনের পর তিনি রবিবার (১৭ই সেপ্টেম্বর) মধুখালী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করলেন। তিনি বাংলাদেশের ৩৫তম বিসিএস ক্যাডারে কর্মজীবন শুরু করেন। মামনুন আহমেদ অনিক নোয়াখালী জেলা মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।
তাকে সাদরে বরণ করে নেন মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা , উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, ভাইস চেয়ারম্যান মহিলা মোর্শেদা আক্তার মিনা, উপজেলা প্রশাসন, মধুখালী থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম , মধুখালী উপজেলাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, মধুখালী প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটি এবং সুধী সমাজ।
এ সময় সকলেই নবাগত উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিককে ফুল দিয়ে সাদরে বরণ করেন। এ সময় তিনি সকলের ব্যবহার মুগ্ধ হয়ে সকলের
প্রতি সার্বিক সহযোগীতা কামনা করেন।