নিউজ ডেস্কঃ সৌদি আরবের মদিনা নগরীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত করতে স্থানীয় সময় আজ সোমবার সকালে তিনি রিয়াদ থেকে মদিনায় যান।
রাজকীয় সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে বেলা ১১টা ২৫ মিনিটে প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণ করেন শেখ হাসিনা।
সৌদি আরবের ডেপুটি প্রিন্স সউদ খালেদ আল ফয়সাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রী বিকেলে মহানবী (স.)-এর রওজা মোবারক জিয়ারত করে পবিত্র উমরা পালনের জন্য মক্কার উদ্দেশে যাত্রা করবেন।
উল্লেখ্য, গত রোববার সৌদি আরবের রাজধানীতে অনুষ্ঠিত আরব ইসলামিক অ্যামেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে ২১ মে রিয়াদে পৌঁছান প্রধানমন্ত্রী। চারদিনের সফর শেষে আগামী বুধবার দেশে ফিরবেন তিনি।





