× Banner
সর্বশেষ
৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী বিশ্বকাপ চলে যাবে, কিন্তু আমরা কি আমাদের সম্পর্কগুলো বাঁচিয়ে রাখতে পারব? কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি বিয়ের পর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২ তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২০০০ জনের মৃত্যু

কক্সবাজারে প্রথম ভ্রাম্যমান হাসপাতাল কার্যক্রম উদ্বোধন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২ মে, ২০২০
ভ্রাম্যমান হাসপাতাল উদ্বোধন

সুজন চক্রবর্তী- কক্সবাজার:  জেলা প্রশাসন, কক্সবাজার এর উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণকালীন সময়ে ঘরে ঘরে চিকিৎসা সেবা নিশ্চিত করতে কক্সবাজারে প্রথমবারের মত মোবাইল হাসপাতাল কার্যক্রম শুরু হয়।
মোবাইল হাসপাতালের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগ ও সমন্বয়ক, কক্সবাজার জেলায় কোভিড-১৯ প্রতিরোধ কার্যক্রম হেলালুদ্দীন আহমদ মহোদয়।
কক্সবাজারের শহর ও জেলার প্রত্যন্ত এলাকায় বয়োবৃদ্ধ, শিশুসহ দুস্থ মানুষ যারা হাসপাতালে চিকিৎসা নিতে আসতে পারছেন না তাদের জন্য চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই ভ্রাম্যমাণ হাসপাতালের ব্যবস্থা করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
হাসপাতালটি পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন এলাকায় সাধারণ রোগীদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনে হাসপাতালে রেফারেল করা সহ বিনামূল্যে ঔষধ প্রদান করবে। মোবাইল হাসপাতালের উদ্যােগ গ্রহণে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি জেলা প্রশাসন, কক্সবাজার কৃতজ্ঞতা জানান।
জনসেবায় জেলা প্রশাসন, ঘরে থাকুন, সুস্থ থাকুন।


এ ক্যটাগরির আরো খবর..