× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

করোনা মোকাবিলায় ব্যবহৃত ২৩ পণ্যের উপর ভ্যাট কর প্রত্যাহার

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ মে, ২০২০
ভ্যাট কর প্রত্যাহার

মহামারী করোনাভাইরাস মোকাবিলায় ২৩টি পণ্যের ওপর থেকে সব ধরনের আমদানি কর ও ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে। এই সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

আজ সোমবার (১৮ মে) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা মোকাবিলায় যেসব পণ্য ব্যবহার করা হচ্ছে সেসব পণ্যের আমদানির ক্ষেত্রে সমুদয় আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর ও অগ্রিম আয়কর প্রত্যাহার করা হলো। এই সিদ্ধান্ত জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করে নেয়া হয়েছে। তবে এসব পণ্য আমদানির ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। যেমন- এসব পণ্য আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আবশ্যকভাবে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার ইনস্ট্রুমেন্ট ম্যানুফেকচারার অথবা ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার গার্মেন্টস ম্যানুফেকচারার হতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এছাড়া ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমোদিত পণ্য আমদানির ক্ষেত্রেও এই সুধিবা দেয়া হবে। আবার ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার গার্মেন্টস ম্যানুফেকচারারের পণ্যগুলো আমদানির ক্ষেত্রে শুল্কায়নের সময় আমদানিকারককে সংশ্লিষ্ট কাস্টম হাউজে বিজিএমইএ’র প্রত্যায়নপত্র দাখিল করতে হবে। সব আমদানিকৃত পণ্য মানসম্মত কিনা তা নিশ্চিত ও নিয়মিত মনিটরিং করবে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

যেসব পণ্যে কর ও ভ্যাট ছাড় দেয়া হয়েছে সেগুলো হলো- কোভিড-১৯ টেস্ট কিটবেজড অন ইমিউনোলোজিক্যাল রিঅ্যাকশনস, কোভিড-১৯ টেস্ট কিটবেজড অন পলিমেজার চেইন রিঅ্যাকশন (পিসিআর) নিউক্লিক এসিড টেস্ট, প্রোটেকটিভ গার্মেন্টস মেড ফর্ম প্লাস্টি শিটিং, মেডিক্যাল প্রোটেকটিভ গিয়ার, আইসো প্রোফাইল অ্যালকোহল, প্রোটেকটিভ গার্মেন্টস ফর সার্জিক্যাল বা মেডিক্যাল ইউজ, প্লাস্টিক ফেস শিলড, ফুল বডি ওভেন স্যুট ইমপ্রেগনেটেড উইথ প্লাস্টিক প্রভৃতি।


এ ক্যটাগরির আরো খবর..