× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

ভোলায় নানা বাড়ী বেড়াতে এসে লাশ হলো মাহিয়া

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ইউছুব আলী পাটওয়ারী বাড়ির এলাকায় দক্ষিণ আইচা টু শশীভূষণ সড়কে মোটি টেম্পু চাপায় মাহিয়া (৫) নামের এক কণ্যা শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৫টার দিকে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউছুব আলী পাটওযারী বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত শিশু মাহিয়া তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাবুল হাওলাদারের মেয়ে। সে মায়ের সাথে কয়কদিন হলো নানা বাড়ি বেড়াতে আসে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৫টার দিকে মাহিয়া নানা বাড়ি থেকে চকলেট কিনতে শশীভূষণ টু দক্ষিণ আইচা সড়কের পাশে দোকানে যায়, চকলেট কিনে মাহিয়া বাড়ি ফেরার সময় দক্ষিণ আইচার দিক থেকে আসা একটি দ্রুত গামী একটি মোটি টেম্পু তাকে পিছন দিক থেকে চাপা দেয়, এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাহিয়া মায়ের সাথে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে নানা ইউছুব আলী পাটওয়ারী বাড়িতে বেরাতে আসে,তার অকাল মুত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। এদিকে পুলিশ মোটি টেম্পুটিকে আটক করেছে। শশীভূষণ থানার ওসি তদন্ত মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আশা হয়েছে। এখন অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..