× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলার চরফ্যাশনের ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূশষণ থানার চরকলমী বকসি ব্রিকস নামক একটি ইটভাটার ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হান উল ইসলাম এ জরিমানা করেন। এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়া সঙ্গে ছিলেন।জেলা পরিবেশ অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর মো.কাওছার এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবেশ অধিদপ্তরের নিয়ম নীতি তোয়াক্কা না করে অনুমোদন ছাড়া ড্রাম চিমনি ব্যবহার করে ইট তৈরির দায়ে বকসি ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, চরফ্যাশন উপজেলায় মোট ৩৮ টি ইট ভাটা থাকলেও অনুমোদন রয়েছে ৮ টি ইট ভাটার। বাকী ইট ভাটাগুলো সরকারী নীয়ম নীতিমালা উপেক্ষা করে অদৃশ্য ক্ষমতার বলে অবৈধভাবে গড়ে উঠছে। অভিযোগ রয়েছে এসমব ইট ভাটার মালিকরা প্রতি বছর প্রশাসনের কর্তা ব্যক্তিদের ম্যানেজ করে ভাটাগুলোতে অবাদে জ্বালানি হিসেবে কাঠও দিয়ে ইট পোড়াচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..