× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

ভোটের আগে দোয়া চাই, ভোটের পরে খবর নাই

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও একটি ছোট জেলা শহর। এখানে মরু প্রান্ত কোনটাই নেই। অন্যান্য অঞ্চলের চেয়ে এখানে আগেভাগে শতি একটু বেশিই পড়ে। কিন্তু এবার পৌর নির্বাচনী আমেজের কাছে পরাজিত হচ্ছে শীত।

আসন্ন পৌরনির্বাচনের প্রতিদ্বন্দি প্রার্থীদের প্রচারনায় শীতের আমেজ এখন নির্বাচনী আমেজে রুপান্তরিত হয়েছে। তীব্র শীতকে উপেক্ষা করে ভোটারদের দুয়ারে গিয়ে দাড়াচ্ছেন প্রার্থীরা। এবারে পৌর নির্বাচনে ঠাকুরগাঁও থেকে লড়ছেন ৪ মেয়র প্রার্থী, ৫২ কাউন্সিলর এবং সংরক্ষিত আসনে ১৫ নারী কাউন্সিলর । পৌরসভায় মোট ৫২ হাজার ৯৩০ জন ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা সামান্য বেশি। নারী ভোটার রয়েছেন ২৬ হাজার ৫৪৫ জন এবং পুরুষ ভোটার ২৬ হাজার ৩৩৮ জন।

এবারের পৌরসভা নির্বাচনে ঠাকুরগাঁও মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুব মহিলা লীগের তাহমিনা আক্তার মোল্লা  (নৌকা) , আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সোলায়মান আলী সরকার (মোবাইল), বিএনপি  মনোনিত প্রার্থী জেলা বিএনপির সহ- সভাপতি মির্জা ফয়সাল আমিন (ধানের শীষ), স্বতন্ত্র  প্রার্থী মাহাফুজুল ইসলাম (নারীকেল গাছ)। ঠাকুরগাঁওয়ে জেকে বসেছে শীত। কিন্তু নির্বাচনী উত্তাপের কাছে স্মান হয়ে আছে শীতের আমেজ। বরঞ্চ নির্বাচনী আমেজই এ পৌরসভায় পুরোদমে বিরাজ করছে। কাকডাকা ভোর থেকে শুরু হয় প্রার্থীদের প্রচারণা। বিশেষ করে মেয়র প্রার্থীরা গভীর রাত অবধি পুরো পৌরসভা চষে বেড়াচ্ছেণ শীত উপেক্ষা করেই। ভোটার , এমনকি ভোটার নয়, এমন পৌরবাসীর বাসা- বাড়ি , দোকানপাটে গিয়ে হাজির হচ্ছেন মেয়র প্রার্থীরা। দিচ্ছেন প্রতিশ্রুতি, চাইছেন দোয়া, ভালোবাসা আর ভোট।

এদিকে পুরো ঠাকুরগাঁওয়ে পৌরসভাজুড়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীদের প্রচারণায় চলছে মাইকিং। সামনে আসছে শুভ দিন, অমুখ মার্কায় ভোট দিন’ জয় জয় হবে জয়, অমুক মার্কার হবে জয়’ এরকম বিচিত্র শ্লোগানে পাড়া- মহল্লা চষে বেড়াচ্ছে প্রার্থীদের মাইকিং বহর। এ ছাড়াও প্রার্থীদের পোষ্টারে ছেয়ে গেছে পুরো ঠাকুরগাঁও।


এ ক্যটাগরির আরো খবর..