× Banner
সর্বশেষ
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান বেনাপোলের সেই মর্মান্তিক পিকনিক ট্রাজেডিতে নিহতদের আজও ভুলতে পারেনি সীমান্ত জনপদ জামায়াত আমিরের বাসায় তারেক রহমান ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া ঢাবি অধ্যাপকসহ ৫ জনকে নিয়ে গেল পুলিশ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন – প্রধান উপদেষ্টা তারেক রহমানের শপথে আসছেন না নরেন্দ্র মোদি – আসছেন স্পিকার ওম বিড়লা নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে – প্রেস সচিব আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি – পরিবেশ উপদেষ্টা নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জ-৩ আসনের জনগণ মন্ত্রী হিসেবে দেখতে চায় – এস এম জিলানীকে

পিআইডি

ভূমি (Bhumi) অ্যাপ QR কোড ব্যবহারের অনুরোধ করেছে ভূমি মন্ত্রণালয়

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ভূমি (Bhumi)’ অ্যাপ QR কোড

ভূমিসেবা সিস্টেমের মাধ্যমে প্রদত্ত দাখিলা, খতিয়ান ও ডিসিআর (DCR)- এর অনুরূপ QR কোড সংযুক্ত করে এক বা একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র নকল/ভুয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর তৈরি করে সাধারণ নাগরিকদের প্রতারিত করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এবং সাধারণ নাগরিকদের জন্য সহজ,  নিরাপদ ও নির্ভরযোগ্য ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি মোবাইল অ্যাপ ‘ভূমি (Bhumi)’ চালু করা হয়েছে (Android Link: https://land.gov.bd/bhumi_android এবং iOS Link: https://land.gov.bd/bhumi_ios)। এ সংশ্লিষ্ট QR কোড নিম্নরূপ:

Android Link QR iOS Link QR
   

উক্ত অ্যাপে QR কোড যাচাইকরণ ফিচার ব্যবহার করে দাখিলা, খতিয়ান ও ডিসিআর-এ প্রদর্শিত QR কোড স্ক্যান করে সংশ্লিষ্ট তথ্যের সঠিকতা যাচাই এবং ‘ভূমি (Bhumi)’ অ্যাপ ছাড়া অন্য কোনো QR স্ক্যানার ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

QR কোড যাচাইয়ের সময় কোনো ধরনের অস্পষ্টতা, ত্রুটি বা সমস্যা পরিলক্ষিত হলে অথবা প্রদর্শিত তথ্য নকল/ ভুয়া বলে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে ভূমি মন্ত্রণালয়ের হটলাইন নম্বর ১৬১২২-এ যোগাযোগ করতে হবে। ভুয়া বা নকল দাখিলা, খতিয়ান কিংবা ডিসিআর প্রস্তুতের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বা এ সকল ভুয়া ডকুমেন্ট প্রস্তুত বা ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভূমি মন্ত্রণালয়ের এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..