× Banner
সর্বশেষ
আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি(ইমদাদুল হক)

পাইকগাছায় ভুমিহীনের সম্পত্তি অবৈধ দখলের চেষ্টা , সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ACP
হালনাগাদ: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
ভুমিহীনের সম্পত্তি অবৈধ দখলের চেষ্টা

পাইকগাছায় ৩০ বছরে দখলে থাকা ভুমিহীনের খাস বন্দোবস্ত সম্পত্তি অবৈধ দখলের চেষ্টা করছেন সাবেক এক ইউপি
চেয়ারম্যান। এনিয়ে ভুমিহীন মহিলাকে মারপিট করার অভিযোগে সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে
মামলা হয়েছে।

স্থানীয়রা জানায়,কৃষ্ণনগর গ্রামের জাহান আলী গাজী কৃষ্ণনগর মৌজায় ১৯৯২-৯৩ সালে ৬২৯০ নং দলিলে ১.৫০ একর
সম্পত্তি বন্দোবস্ত পায়। ৯৯ বছর মেয়াদে বন্দোবস্ত পেয়ে ৩০ বছর যাবৎ সেখানে জাহান আলী ধান ও মাছ চাষ করছে বলে স্থানীয় হারিস হোসেনসহ অনেকেই জানান।

শুক্রবার সকালে পাকা বোরো ধান কাটতে গেলে সাবেক ইউপি চেয়ারম্যান সরদার আনিছুর রহমান জাহান আলীকে বাঁধা দেন। বিষয়টি স্থানীয়এমপি আক্তারুজ্জামানকে অবগত করা হলে তিনি বিষয়টি সুষ্টুভাবে নিস্পত্তির জন্য প্রশাসনকে নির্দেশ দেন।

এদিকে গত ৫ এপ্রিল জাহান আলীর স্ত্রী ফতেমা (৩৫)কে মারপিট করার অভিযোগে সাবেক চেয়ারম্যান,তার ছেলে রিংকু,রিপন ও চিত্তরঞ্জনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।আনিছুর রহমান সরদার জানান, ১৪০২ সাল থেকে ১৪২৫ সাল পর্যন্ত ২৮৩,৪২২ ও ১৬৯৪ দাগে ৪.২১ একর জমি ডিসি আর পান।

নতুন ডিসি আরের জন্য আবেদন করেছি। জাহান আলী জানান সাবেক চেয়ারম্যান আনিছ সরদারের কোন কাগজ নেই। অবৈধভাবে আমার সাথে ঝামেলা করছে। পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান,এ বিষয়ে থানায় অভিযোগ হয়েছে,আপাতত স্থিতাবস্থা বজায় রাখার ব্যবস্থা নেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..