× Banner
সর্বশেষ
এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

ভাষণ না শুনলেও রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা চায় বিরোধী দল

ACP
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
ভাষণ না শুনলেও রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা চায় বিরোধী দল

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ বর্জন করে সংসদ কক্ষ থেকে বেরিয়ে গেলেও সেই ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার দাবি জানিয়েছে বিরোধী দল।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই তথ্যের কথা জানান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি দলের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সালাহউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতি সংবিধানের ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী ভাষণ দিয়েছেন। আমাদের বিরোধীদলীয় বন্ধুরা সেই ভাষণ শুনতে চাননি, তারা চলে গিয়েছেন। ভালো কথা, কিন্তু সেই ভাষণের ওপর আলোচনার জন্য তারা ৫০ ঘণ্টা বরাদ্দ করার প্রস্তাব করেছেন। যদি রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনা হয়, তবে সংখ্যানুপাতে আমরা সময় বরাদ্দ করব, একে আমরা এপ্রিশিয়েট করি।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের সমালোচনা করে সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কারের বিষয়ে যে ‘আরোপিত আদেশের’ কথা বলা হচ্ছে, তা নিয়ে আইনি প্রশ্ন রয়েছে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, চলে সংবিধান ও আইন দিয়ে। জনরায়কে অবশ্যই সম্মান দিতে হবে, তবে তা হতে হবে সাংবিধানিক উপায়ে।

সালাহউদ্দিন আহমেদ উল্লেখ করেন, বর্তমান অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির বাধ্যবাধকতা থাকায় এই মুহূর্তে সংবিধান সংশোধনী বিল আনা কঠিন। তবে আগামী বাজেট অধিবেশনে কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য কমিটি গঠন এবং বিল উত্থাপন করা যেতে পারে।

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ একটি ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল। আমরা এর প্রতিটি শব্দের প্রতি দায়বদ্ধ। কিন্তু কোনো অবৈধ আদেশের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় কি না, তা একটি বড় সাংবিধানিক প্রশ্ন। আসুন আমরা কার্য উপদেষ্টা কমিটিতে বসে আলোচনার মাধ্যমে বিল উত্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নিই। সংবিধান মেনে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান সালাউদ্দিন।


এ ক্যটাগরির আরো খবর..