× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নিউজ ডেস্ক

ভারতকে ২০৪৭ সালের মধ্যেই ইসলামিক রাষ্ট্রে পরিণত করার দাবি

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
ইসলামিক রাষ্ট্রে পরিণত করার দাবি

ভারতকে ২০৪৭ সালের মধ্যেই ইসলাম শাসিত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে জোরালো তৎপর হয়ে উঠেছে কট্টর ইসলামী সংগঠনগুলো। এমনই দাবি করেছে পাটনা থেকে গ্রেফতার হওয়া ঝাড়খণ্ড পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিক মহম্মদ জালালুদ্দিন ও পিএফআই-এর সদস্য আতাহার পারভেজ।

সম্প্রতি দেশ বিরোধী কার্যকলাপের জন্য পাটনা থেকে গ্রেফতার করা হয় দুই আতঙ্কবাদীকে। অবাক করার বিষয় হলো তাদের মধ্যে একজন মহম্মদ জালালুদ্দিন ঝাড়খণ্ড পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিক। একজন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক হয়ে কিভাবে দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত হতে পারে সেই বিষয় নিয়ে কপাল কুঁচকেছে প্রশাসনেরও। অপর অভিযুক্তের নাম আতাহার পারভেজ। সে আবার পিএফআই-এর সদস্য।

মার্শাল আর্ট শেখবার নাম করে চলত জঙ্গি প্রশিক্ষন : পাটনা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, দুই অভিযুক্ত মার্শাল আর্ট শেখবার নাম করে জঙ্গিদের প্রশিক্ষন দিত। এই দুই আতঙ্কবাদীকে তল্লাশি করে পিএফআই-এসডিপিআই-র বেশ কিছু গোপন কাগজপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই কাগজ থেকেই পুলিশ জানতে পেরেছে ২০৪৭ সালের মধ্যেই ইসলাম শাসিত রাষ্ট্র হবে ভারত। পুলিশ সূত্র মারফত আরও জানা যাচ্ছে, দুই অভিযুক্তের থেকে প্রশিক্ষন নিতে ভিন রাজ্য থেকেও আসত অনেকে। বিগত দু’মাস ধরেই ভিন রাজ্যকে প্রশিক্ষন নিতে আসার সংখ্যা অত্যাধিক বেড়ে গিয়েছিল। অন্য রাজ্য থেকে যারা আসত তারা টিকিট বুকিং এবং হোটেলে ঘর ভাড়া নেওয়ার সময় নিজেদের নাম বদলে নিত বলে জানা যাচ্ছে।

এই প্রসঙ্গে হিন্দু যুব বাহিনীর নেতা নগেন্দ্র প্রতাপ তোমর জানান, ২০১৭ সালেই একটি হিন্দু সংগঠন মুসলিমদের ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনার বিষয়ে সতর্ক করে। মুসলিমদের জনসংখ্যা যেভাবে বেড়ে চলেছে, সেই ধারা অব্যাহত থাকলে ২০২৭ সালের মধ্যে ভারত ইসলামিক রাষ্ট্রে পরিণত হবে।

তিনি আরও বলেন, ‘এটা মুসলিম সম্প্রদায়ের চক্রান্ত। ওরা ভারতের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চায়।’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২০০২ সালে হিন্দু যুব বাহিনী নামে এই দল গঠন করেন।


এ ক্যটাগরির আরো খবর..