বড় ধরনের হামলার জন্য জঙ্গিরা সক্রিয়

বিশেষ প্রতিবেদকঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশংকা প্রকাশ করে বলেছেন বড় ধরনের হামলার করার জন্য জঙ্গিরা তলে তলে সক্রিয় হতে পারে।

আজ শনিবার রাজধানীর ধানমণ্ডিতে সুফিয়া কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক একটি অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘গুলশানের ঘটনার পর অনেকে হয়তো এই ভেবে আশ্বস্ত যে আর বোধহয় এ ধরনের ঘটনা ঘটবে না। সব অবদমিত হয়ে গেছে, আমরা প্রতিরোধ করে ফেলেছি। আমাদের আত্মসন্তোষ একটা কারণ থাকতে পারে। কিন্তু আমি বারবার একটা কথা বলেছি আপাতদৃষ্টে প্রকাশ্যে তারা দুর্বল। কিন্তু তলে তলে তারা সক্রিয় হতে পারে আরো বড় ধরনের হামলা করার জন্য।’

দেশের উন্নয়নের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা ও মাদক অন্যতম বড় বাধা বলেও মনে করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।