× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ জেলার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রহিজ মিয়া (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

রহিজ মিয়ার বাড়ি আখাউড়া থানার মনিয়ন্দ ইউনিয়নের পাথারিয়াটেক গ্রামে। তাঁর বাবা প্রয়াত সওদাগর আলী ফকির। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধে একজন উপপরিদর্শকসহ (এএসআই) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চারটি কার্তুজ, ১০০ বোতল মদ, ১৫ কেজি গাঁজা ও ৩০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ এনটিভি অনলাইনকে জানান, গতকাল দিবাগত রাতে কসবার কোনাবাড়ী এলাকায় মাদক বেচাকেনা চলছে বলে পুলিশ খবর পায়। এর ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে টহলে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে রহিজ মিয়া নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়।


এ ক্যটাগরির আরো খবর..