× Banner
সর্বশেষ
ফ্যাসিস্ট দোসর ইয়াসির বিএনপির মোড়কে পুনর্বাসন কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদারের পিএইচডি অর্জন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক প্রকাশ তরুণ উদ্যোক্তাদের জন্য ১৪ জুলাই ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান সংস্কৃতির সুস্থ ধারা ফিরিয়ে আনতে চাই: সংস্কৃতিমন্ত্রী ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন – ত্রাণ প্রতিমন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারাদেশে বিএনপির শোক চট্টগ্রামে বন্যা-পাহাড় ধস : নিহত ১৩, পানিবন্দি প্রায় ২ লাখ পরিবার মধুমতি নদীর ভাঙ্গন রোধের ১নং প্যাকেজের কাজ সমপন্ন

পিআইডি

ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে গভীর শোক জানালেন ধর্মমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ জুলাই, ২০২৬
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক

জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি। ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যু

রোববার দেওয়া এক শোকবার্তায় ধর্মমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় ধর্মমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার ছিলেন দেশের একজন দক্ষ পার্লামেন্টারিয়ান, প্রথিতযশা আইনজীবী এবং অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনে গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

মন্ত্রী আরও বলেন, ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

উল্লেখ্য, রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দীন সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।


এ ক্যটাগরির আরো খবর..