× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি - মেহের আমজাদ

“পুলিশ সুপার কাপ” আন্তঃ ইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মেহেরপুরে পুলিশ সুপার কাপ আন্তঃ ইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ব্যাডমিন্টন গ্রাউন্ডে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ টুর্নামেন্টে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে গাংনী থানা পুলিশের একটি টিম,মুজিবনগর থানা পুলিশের টিম,সদর থানা পুলিশের টিম, পুলিশ সুপার কার্যালয়ের টিম,জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের টিম সহ মোট ২৪ টি দল অংশ গ্রহন করে।

১২টি দলে ভাগ হয়ে টানটান উত্তেজনাকর খেলায় অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) জামিরুল ইসলামের টিম অন্যদিকে তার ড্রাইভার কাউছার ও কম্পিউটার অপারেটর জাহিদ ফাইনালে ওঠেন।

শ্বাসরুদ্ধকর খেলায় অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) জামিরুল ইসলামের দলকে হারিয়ে কাউছার ও জাহিদের টিম চ্যাম্পিয়ন হয়। মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরুস্কার তুলে দেন।


এ ক্যটাগরির আরো খবর..