× Banner
সর্বশেষ
স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল

ফরিদপুর প্রতিনিধি

বোয়ালমারীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিষধর সাপের কামড়ে তাসলিমা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।মারা যাওয়া তাসলিমা শেখর ইউনিয়নের চরশেখর গ্রামের আনসার শেখের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এলাকাবাসী জানায়, সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় তাসলিমা বেগম নিজের মুরগির খোপে মুরগি উঠেছে কিনা দেখতে যান। এ সময় খোপের ভিতর লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তাকে কামড় দেয়।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখান থেকে ফরিদপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, “সোমবার সন্ধ্যার পর সাপে কাটা একটি রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষায় বুঝতে পারি, এটি বিষধর সাপের কামড়। আমরা ভ্যাকসিন দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু রোগীর স্বজনরা ভ্যাকসিন না দিয়ে ফরিদপুর নেওয়ার পথে রওনা দেন। দুর্ভাগ্যবশত, পথেই তার মৃত্যু হয়।”

মঙ্গলবার বাদ জোহর, চর শেখর গ্রামের শেখর কবরস্থানে জানাজা শেষে তাসলিমা বেগমকে দাফন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..