× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

পঞ্চগড় জেলা প্রতিনিধি

বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জনের মনোনয়নপত্র দাখিল

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
মনোনয়নপত্র দাখিল

পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ৪৫ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এদের মধ্যে মেয়র পদে  ৪ জন, কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন রয়েছেন।
১ ডিসেম্বর ( বৃহস্পতিবার) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বোদা উপজেলা নির্বাচন কমিশন অফিসে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করে। রিটার্নিং অফিসার মো. আলমগীরের কাছে প্রার্থীরা এই মনোনয়নপত্র দাখিল করেন।
মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত বোদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আজাহার আলী,  ইসলামী আন্দেলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার মওদুদ খান, স্বতন্ত্র প্রার্থী একেএম আখতার হোসেন হাসান ও দিলরেজা ফেরদৌস চিম্ময় মনোনয়ন দাখিল করেন।
তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাইয়ের তারিখ ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ ২৯ ডিসেম্বর। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭৩৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ২১০ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৫২৫ জন। এ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে।
২০০১ সালে বোদা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভার প্রতিষ্ঠা হওয়ার পর দীর্ঘ ১৬ বছর পর ২০১৭ সালের ২৮ ডিসেম্বর প্রথম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ২৯ ডিসেম্বর বোদা পৌরসভার দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..