বোচাগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মৃত‍্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক

বোচাগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মৃত‍্যুতে  নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, বোচাগঞ্জ উপজেলা, দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক নাজমা ফেরদৌস পুতুলের মৃত‍্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস‍্য এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ‍্য, নাজমা ফেরদৌস পুতুল আজ দিনাজপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ………. রাজিউন)। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্বামী, দুই পুত্রসহ অসংখ‍্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।