× Banner
সর্বশেষ
৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫

ACP
হালনাগাদ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫

যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় মাদকসহ ৫ জনকে আটক করেছে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
শনিবার (১৮ এপ্রিল) পৃথক অভিযানে বেনাপোল সীমান্তের পুটখালী ও দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ২ বোতল ভারতীয় উইনসিরক্স সিরাপ, ৩টি মোবাইল ফোন ও ৩টি সিমকার্ডসহ ৫ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের বাবুল আলীর ছেলে সাবু (৪৪), ওসমান গাজীর ছেলে হায়দার আলী (৩৩), কামরুজ্জামান বাদশার ছেলে ইউসুফ আলী (৩০), নজরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩৮) ও শার্শা থানার ধলদাহ গ্রামের ছিদ্দিক আলীর ছেলে নয়ন মনি (৩৬)।
অন্যদিকে, একই দিনে দৌলতপুর বিওপির আরেকটি অভিযানে ৩০ বোতল ভারতীয় পাঞ্চ মদ জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করায় এ আটক সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..