× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী জখম

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃভারত থেকে গরু নিয়ে ফেরার সময় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে ইসরাফিল (৩০) নামে এক গরু ব্যবসায়ী গুরুতর জখম হয়েছে।
বৃহস্পতিবার(১১জুলাই) ভোরে বেনাপোলের পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে সে গুলি বিদ্ধ হয়।
আহত ইসরাফিল ইসলাম বেনাপোল  পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের নুর ইসলামের ছেলে।
আহতের পরিবার জানায়, গুলিতে আহত ইসরাফিলসহ কয়েকজন যুবক সীমান্ত পথে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এসময় পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ইসরাফিল গুলি বিদ্ধ হয়ে পড়ে থাকে। পরে সীমান্ত থেকে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করেছে।
২১ ব্যাটালিয়ন বিজিবির পুটখালী ক্যাম্পের সু্বদোর মশিউর রহমান জানান, আহত গরু ব্যবসায়ীকে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা চিকিৎসা করাচ্ছেন।
আহতের মা জাহানারা বেগম জানান, তার ছেলে ট্রাক চালায়। কদিন ধরে কাজ ভাল থাকায় ভারতে গরু আনতে গিয়েছিল। ফেরার সময় বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। জানতে পেরেছি বিজিবি তাকে উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, ইসরাফিল নামে এক যুবক ভারতে গরু আনতে যেয়ে বিএসএফ’র গুলিতে আহত হয়েছে। উদ্ধারের পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার নিজামুল ইসলাম জানান, বিজিবি সদস্যরা ইসরাফিল নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার বাম হাতে গুলিবিদ্ধ হয়। তার উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..