× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

বেনাপোলে শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোলে  মাহাবুবা হক এতিম খানায় আসিফ (১১) নামে আহত এক ছাত্রকে চিকিৎসা না দিয়ে শারিরীক নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। আহত ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। আহত আসিফ বেনাপোলের বারোপোতা গ্রামের আব্দুল গনির ছেলে ও মাহাবুবা হক এতিম খানার মখতোব বিভাগের ছাত্র।
এতিম খানার ছাত্ররা অভিযোগ করে  জানায়, বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে খেলার সময় অসাবধানতাবশত আসিফ ছাদের সানসেট থেকে পড়ে যায়। এতে শিক্ষক আমিনুর তাকে চিকিৎসা না করিয়ে এলোপাতাড়ি মারধর করে একটি ঘরে বসিয়ে রাখে। মাদ্রাসার ছাত্ররা দেখতে পায় সে গুরুতর অসুস্থ হয়ে ছটফট করছে এবং তার কান দিয়ে রক্ত পড়ছে। পরে ছাত্ররা বিষয়টি অন্য শিক্ষকদের জানালে সন্ধ্যার পর তারা আসিফকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এতিম খানার তত্ত্বাবধানকারী শিক্ষক খলিলুর রহমান  জানান, তিনি জানা মাত্র ছাত্রকে চিকিৎসার জন্য এম্বুলেন্সে করে যশোর পাঠায়। এছাড়া বিষয়টি এতিম খানা ম্যানেজিং কমিটি ও ছাত্রের পরিবারকে জানায়। মারধরের বিষয়টি তিনি দেখেননি। শিশুদের কাছ থেকে ঘটনা কিছুটা শুনেছেন। তবে শারিরীক নির্যাতনের বিষয়টি প্রমাণিত হলে তদন্ত সাপেক্ষে কমিটি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে, অভিযুক্ত শিক্ষক আমিনুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি আহত ছাত্রকে কোন নির্যাতন করেনি। এটি তার বিরুদ্ধে অপপ্রচার।


এ ক্যটাগরির আরো খবর..