× Banner
সর্বশেষ
ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ

বেনাপোলে ভারত ফেরতদের থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Department-of-Health.jpg

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল (যশোর): দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়ে যাওয়ায় সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নিতে আবারো ভারত ফেরত যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নির্দেশনা দিয়েছে সরকার।
মঙ্গলবার (৩০ মার্চ) সকালে নির্দেশনার একটি পত্র পৌচেছে বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ ও পুলিশের হাতে।
তবে আগে দেশে ফিরে পাসপোর্টধারী যাত্রীরা সরকারী অর্থায়নে এ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার সুযোগ পেলেও এবার ব্যক্তিগত খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে যাত্রীদের। এতে দূঃচিন্তা ও হতাশায় পড়েছেন যাত্রীরা। সরকারী তত্বাবধানে কোয়ারেন্টাইন চালুর দাবী জানিয়েছেন।
এদিকে পূর্ব প্রস্তুতি না থাকায় এই মুহূর্তে ভারত ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হচ্ছেনা বলছেন ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আশরাফুজ্জামান জানান, যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখার পরিবেশ তৈরী করতে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ ভাবে কাজ করছেন। আজ বিকালে এনিয়ে উপজেলা প্রশাসনের সাথে বৈঠক রয়েছে। পরিবেশ তৈরী করে আগামী দুই এক দিনের মধ্যে কোয়ারেন্টাইন  কার্যক্রম  তারা শুরু করবেন।
ভারত ফেরত যাত্রী আরিফ হোসেন জানান, চিকিৎসা করাতে ভারতে গিয়েছিলেন। যাওয়ার সময় ১৫ শ টাকা করোনা পরীক্ষা করাতে লেগেছে। আবার ফোরার সময় ভারতীয় ১৫শ রুপি লাগছে করোনা রিপোর্টে। নিরাপত্তার কথা বিবেচনা করে তিনিও চান কোয়ারেন্টাইন ব্যবস্থা। তবে ফেরার পথে বাস ভাড়া ছাড়া আরা টাকা থাকে না। কিভাবে ১৪ দিন ব্যক্তিগত খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন? সরকারী ভাবে এ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেবার দাবী জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..