× Banner
সর্বশেষ
প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে বিয়ের ৭ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

বেনাপোল প্রতিনিধিঃযশোরের বেনাপোলে স্বামীর বাড়িতে ঘরের ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে  সোনিয়া খাতুন মায়া (২১) নামে এক গৃহবধূ।
২৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে বেনাপোল সীমান্তের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনিয়া খাতুন মায়া রাঙামাটি জেলার বরকল থানার আমতলী গ্রামের আব্দুল আউয়াল চৌধুরীর মেয়ে এবং বাহাদুরপুর গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী।
স্থানীয় ও পরিবারের স্বজনরা জানান, গত ৭ মাস আগে ফেইসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্ক করে উভয় পক্ষের সম্মতিতে বিয়ে হয় নাজমুল সোনিয়া খাতুন মায়ার। বিয়ের কয়েক মাস পরে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে বিদেশে পাড়ি জমান নাজমুল।
স্বামী প্রবাসে যাওয়ার পর থেকেই প্রতিনিয়ত শ্বশুর শ্বাশুড়ির সাথে সংসারে বাকবিতন্ডা চলে আসছিলো গৃহবধূ সোনিয়া খাতুনের। তারই ধারাবাহিকতায় গতকাল পরিবারের লোকচক্ষুর আড়ালে নিজ ঘরের ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে জীবনের আত্মাহুতি দেন সোনিয়া।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে  সুরতহাল রিপোর্টের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..