বেনাপোলে পুলিশের অভিযান ইয়াবাসহ আটক-১

বেনাপোলে পুলিশের অভিযান ইয়াবাসহ আটক-১
মোঃ মাসুদুর  রহমান  শেখ  বেনাপোলঃ যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশ পুটখালী বালুর মাঠ এলাকা থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ জিয়া সরদার (৩৪)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে পুটখালী গ্রামের মৃত রুস্তম সরদার এর ছেলে। শুক্রবার দুপুর ১ টার সময় তাকে আটক করা হয়।
ডিউটি অফিসার এ এস আই মুরাদ শেখ জানান থানায় গোপন সংবাদ আসে জিয়া সরদার নামে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে পুটখালী বালুর মাঠ হয়ে বেনাপোলের দিকে যাবে।
এমন সংবাদে ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান এর নেতৃত্বে এসআই সৈয়দ মাসনুন আলম,কনস্টবল মহিউদ্দিন ও এরশাদসহ একটি দল সেখানে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতেনাতে আটক করেন।তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।
এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে। মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না বলে তিনি ঘোষণা দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদের আটক করে আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।