× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেনাপোলে পরিবহন-প্রাইভেটকার সংঘর্ষে শিশু সহ আহত- ৫

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৬ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Transport-private-car-collision-in-Benapole.jpg

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোর-বেনাপোল মহাসড়কের দিঘীরপাড় নামক এলাকায় সোহাগ পরিবহন ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে শিশু ও প্রাইভেটকারের চালক সহ প্রাইভেট কারে থাকা আরও ৩ জন আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৬ মার্চ) বিকালে বেনাপোল  দিঘীরপাড় শাহজালাল তেল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া আহতরা হলেন, ছোট আঁচড়া গ্রামের তোফাজ্জেল হোসেন (৫৫), তার স্ত্রী জ্যোৎস্না (৫০), কামরুন্নাহার (৪০), এক শিশু ও উক্ত প্রাইভেটকারের চালক।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহন ও একটি প্রাইভেটকার দিঘীরপাড় শাহজালাল তেল পাম্পের সামনে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা ৫ জন আরোহীই আহত হন।
পরে, বেনাপোল ফায়ার সার্ভিস কর্মী আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে যশোর সদর হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তোফাজ্জেল হোসেনের ভাইপো সাংবাদিক শাহাবুদ্দিন জানান, তার চাচা-চাচীরা সাতক্ষীরা শ্যামনগরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এসময় দিঘীরপাড় শাহজালাল তেল পাম্পের সামনে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় তার চাচী মারাত্মক আহত হলে প্রথমে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা আরও খারাপ হলে তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে, সেখানকার ডাক্তাররা তাকে ঢাকা ইবনেসিনা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন বলে জানান শাহাবুদ্দিন।


এ ক্যটাগরির আরো খবর..