বেনাপোলে গাঁজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে গাঁজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩ কেজি গাঁজা সহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পৌর এলাকার ভবেরবেড় গ্রাম থেকে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃতরা হলো, যশোরের কোতয়ালী থানার নরেন্দ্রপুর (আমড়াতলা) এলাকার আঃ আজিজের মেয়ে মনি (৩৭) ও বাগেরহাট সদরের যাত্রাপুর গ্রামের আইয়ুব আলী শেখের মেয়ে ফাতেমা খাতুন (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায়, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় পূর্বপাড়া গ্রামস্থ হাইওয়ে রোড ও চোরের রাস্তার সংযোগ স্থলে পাকা রাস্তার উপর মাদক কারবারীরা মাদকের চালান নিয়ে অবস্থান করছে। এমন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ সংঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে ৩ কেজি গাঁজা সহ আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।