× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

বেইজিং এখন ধনীদের রাজধানী

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: দুই প্রকারের রাজধানী হয়ে উঠল বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের রাজধানী এই বেইজিং শহর। বেইজিং এখন ধনীদের রাজধানী এবং বেইজিং চীনের রাজধানী।

ধনীদের রাজধানীর মর্যাদা বহুদিন ধরে অটুট রেখেছিল যুক্তরাষ্ট্রে আকাশচুম্বি আট্টালিকার শহর নিউ ইয়র্ক। দাবি করা হচ্ছে, বেইজিং সেই মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে, যা দীর্ঘদিন নিউ ইয়র্ক দখল করে রেখেছিল।

১০০ কোটি ডলারের মালিক- এমন ধনীদের সংখ্যার বিচারে এগিয়ে গেছে বেইজিং। বেইজিংয়ে এখন ১০০ জন ধনকুবের রয়েছেন, যাদের সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলার। এ সংখ্যা থেকে পাঁচজন কম অর্থাৎ ৯৫ জন ধনী রয়েছেন নিউ ইয়র্কে, যাদের সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলার।

কোন শহরে বেশি ধনী বসবাস করেন- এমন তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাশিয়ার রাজধানী মস্কো। ৬৬ জন ১০০ কোটি ডলারের মালিক আছেন মস্কোতে। এই তালিকায় চীনের বাণিজ্যিক রাজধানী খ্যাত সাংহাই রয়েছে পঞ্চম স্থানে।

চীনভত্তিক গবেষণা প্রতিষ্ঠান হুরুন ধনীদের বসবাসের বিচারে ‘ধনী শহরের তালিকা’ প্রকাশ করেছে। গত পাঁচ বছর ধরে তারা এই তালিকা প্রকাশ করে আসছে। মিশ্র তথ্যের ওপর ভিত্তি করে তারা এই তালিকা করেছে। হুরুন থেকে প্রকাশিত হয় প্রভাবশালী ‘হুরুন ম্যাগাজিন’।

ফোর্বস এবং ব্লুমবার্গসহ আরো কিছু সংস্থা বা প্রতিষ্ঠান বিশ্বের ধনীদের তালিকা প্রকাশ করে থাকে। তবে তাদের তথ্য-উপাত্ত পর্যালোচনার ধরন আলাদা আলাদা।

হুরুনের পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত বছর ৩২ জন ১০০ কোটি ডলারের মালিক পেয়েছে বেইজিং। এই তথ্য অনুযায়ী বেইজিংয়ে শীর্ষ ধনীদের সংখ্যা এখন বেশি। তবে শীর্ষ ১০ ধনীর মধ্যে বেশির ভাগের বসবাস যুক্তরাষ্ট্রে।


এ ক্যটাগরির আরো খবর..