স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সাইফুল ইসলাম। গতকাল বুধবার বিকেলে শিা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই নিয়োগ দেন। ড. সাইফুল ইসলাম ভিসি হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন। ড. সাইফুল ইসলাম বুয়েটের প্রথম নারী ভিসি খালেদা একরামের স্থলাভিষিক্ত হলেন।
২০১৪ সালের সেপ্টেম্বর মাসে চার বছরের জন্য নিয়োগ পাওয়া খালেদা একরাম গত মাসে মৃত্যুবরণ করেন।