× Banner
সর্বশেষ
পাকিস্তানকে গোহারা হারালো বাংলাদেশ আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির আভাস মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতি ১২ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে রাশিফল নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী

বিয়ের হাকা

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ব্যাপক সাড়া ফেলেছে ফেসবুকে আবেগপূর্ণ বিয়ের হাকা । এর ভিডিও ফেসবুকে পোস্ট দেওয়ার পর এ পর্যন্ত ১ কোটি ৩০ লাখের বেশি বার দেখা হয়েছে।

হাকা দেখে নববধূ কেঁদে ফেলেন, যা লাখো ফেসবুক ব্যবহারকারীর হৃদয় ছুঁয়ে গেছে।

যুদ্ধের আগে প্রতিপক্ষকে বীরত্ব, সৌর্য ও শক্তি দেখিয়ে অঙ্গপ্রত্যঙ্গ ছুঁড়ে ও মুখের আকৃতি কিম্ভুতকিমাকার করে দলীয়ভাবে যে নাচ দেখানো হয়, তাকে হাকা বলে। নিউ জিল্যান্ডের মাউরি সম্প্রদায়ের যোদ্ধারা বহু আগে হাকার প্রচলন করেন। সেই হাকা এখন সামাজিক ও সাংস্কৃতিক পালাপর্বণ ও অনুষ্ঠানে মর্যাদার আসনে উঠে এসেছে।

নিউ জিল্যান্ডে আজকাল বিয়েতেও হাকার প্রচলন হয়েছে। বিয়ের অনুষ্ঠানে বর বা কনে অথবা উভয়ের উদ্দেশে সম্মান জানিয়ে দলীয়ভাবে হাত-পা ছুঁড়ে, মুখ ভেঙচিয়ে, শক্তি-সামর্থ প্রদর্শনের মাধ্যমে হাকা দেখানো হয়। বিয়ের অতিথি, বরযাত্রী, কন্যাযাত্রী এমনকি বর-বধূ পর্যন্ত হাকায় অংশ নিয়ে বিশেষ মুহূর্ত উদযাপন করে থাকেন।

কনে আলিয়াহ ও বর বেঞ্জামিন আর্মস্ট্রংয়ের বিয়ের হাকা ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি মানুষের নজর কেড়েছে। কনে আলিয়াহ হাকা দেখে বিমোহিত হয়ে বলেন, আমি যেন ভেসে গিয়েছিলাম।

তবে অনলাইনে কেউ কেউ এই বিয়ের হাকার সমালোচনা করেছেন। তাদের মতে, কনেকে ভয় দেখিয়ে চমকে দেওয়ার জন্য হাকার আয়োজন করা হয়। তবে আলিয়াহর দাবি, তার সম্মানে আয়োজিত এই হাকা ছিল অসাধারণ।

আলিয়াহর সম্মানে হাকা দেখানোর এক পর্যায়ে আলিয়াহ নিজেই এতে অংশ নেন। হাকা শেষ হলে বিমোহিত আলিয়াহ ও বেঞ্জামিন হাকায় অংশ নেওয়া বন্ধু ও সহকর্মীদের সঙ্গে আলিঙ্গন করেন। এই আলিঙ্গনের মধ্য দিয়ে শেষ হয় ফেসবুকে পোস্ট করা তিন মিনিটের বিয়ের হাকা।

নিউ জিল্যান্ডের অকল্যান্ডে গত সপ্তাহে আলিয়াহ ও বেঞ্জামিনের বিয়ে হয়। বর-বধূ বরণ উপলক্ষে হাকার আয়োজন করা হয়।

মাউরি সম্প্রদায়ের নারীরা হাকায় অংশগ্রহণ করতে পারে না। তবে বিয়ের হাকায় অংশ নেওয়ায় বাধা দেওয়া হয় না। যে কারণে হাকায় যোগ দেন আলিয়াহ।

ফেসবুক বন্ধু ও শুভাকাক্সক্ষীদের উদ্দেশে হাকার ভিডিও পোস্ট দেন অকল্যান্ডে বসবাসকারী এই নবদম্পতি। হাকার মর্মস্পর্শী আবেদন নিয়ে অনেক মন্তব্য করা হয়েছে।

হাকা এখন শুধু যুদ্ধসেনারা দেখায় না। বিশেষ অতিথিকে বরণ, স্মরণীয় কোনো অনুষ্ঠান উদযাপন, স্কুল ও কলেজে বিভিন্ন অনুষ্ঠান উদযাপন, ক্রীড়া অনুষ্ঠানসহ অনেক ক্ষেত্রে হাকার প্রচলন হয়েছে।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..