× Banner
সর্বশেষ
সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন

বিসিকের অবহেলায় ট্যানারি স্থানান্তর হয়নি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ এখনো চামড়াশিল্প সাভারে স্থানান্তর না হওয়ার পেছনে বিসিকের অবহেলা ও গাফিলতিকে দায়ী করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা। সময়মতো প্রকল্পের কাজ শেষ না করতে পেরে, বিসিক অযোগ্যতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করে সংগঠনটি।

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে চামড়াশিল্প নগরী স্থানান্তর বিষয়ক এক আলোচনা সভায় এই অভিযোগ করে বাপা।

সংগঠনের সহসভাপতি সৈয়দ আবুল মকসুদ বলেন , ‘এই কালক্ষেপণের জন্য বিসিকের গাফিলতির পাশাপাশি মালিকদের আন্তরিকতারও অভাব ছিল।’ তিনি বলেন, ‘বিসিককে ছাড় দেওয়া যাবে না। বিসিকের যে অবহেলা, বিসিকের যে গাফিলতি, তারপর হঠাৎ করে ৭২ ঘণ্টা যেটা  (আলটিমেটাম) দেওয়া হয়েছিল, যেটা একটা হুমকির মতো, এটা একটা চাপের মতো, এটা তার দায়িত্বশীল কথা না।’

এ ক্ষেত্রে সবাই মিলে এক সঙ্গে কাজ করতে  হবে জানিয়ে  আবুল মকসুদ বলেন, ‘ সবাই মিলে একসাথে বসে কাজ করতে হবে, এর যে কারিগরি সমস্যা আছে এই সমস্যা সমাধান করতে হবে। অর্থনৈতিক সমস্যা যেটা আছে সেটা সমাধান করতে হবে। তাও সরকারকেই করতে হবে।’

অনুষ্ঠানে চামড়াশিল্পের ব্যবসায়ীরা অভিযোগ করেন- সময়মতো কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপি) কাজ শেষ না করে, সরকার শিল্প স্থানান্তরের অযৌক্তিকভাবে সময় বেঁধে দিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..