× Banner
সর্বশেষ
আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩

পিআইডি

বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ও জনগণকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
ak a momen

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো এবং আর্জেন্টিনার জনগণকে ফিফা বিশ্বকাপ ২০২২ জয়ে বাংলাদেশের জনগণ এবং তাঁর নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আজ আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পাঠানো এক চিঠিতে বলেছেন, “ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দলের জয়ের পর গতরাতে বাংলাদেশের মানুষ যে স্বতঃস্ফূর্ত আনন্দ করেছেন তা দেখলে আপনি অভিভূত হতেন। ড. মোমেন বলেন, “আমি বিশ্বাস করি, আমাদের ভৌগোলিক অবস্থানের দূরত্ব সত্ত্বেও ফুটবলের প্রতি ভালোবাসার কারণে বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের হৃদয় সম্প্রীতিতে একীভূত।”

দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক এবং বন্ধুত্ব আরো গভীর করার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে ড. মোমেন চিঠিতে বলেন, ‘উভয় দেশের পারস্পরিক অগ্রাধিকারের ভিত্তিতে অব্যাহতভাবে কাজ করাসহ উভয় দেশে নিজেদের দূতাবাস খোলার লক্ষ্যেও ঘনিষ্ঠভাবে আমরা কাজ করে যাবো।’


এ ক্যটাগরির আরো খবর..