× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

বিপিএল আর খেলা হচ্ছে না সুনীল নারিনের

admin
হালনাগাদ: রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক:  সুনীল নারিনের বোলিং অ্যাকশন আইসিসির পরীক্ষায় অবৈধ প্রমাণিত হয়েছে। অ্যাকশন শোধরানোর আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আর বোলিং করতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা এই স্পিনার।

আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, বাইরের কোনো ঘরোয়া লিগেও বোলিং করতে পারবেন না সুনীল নারিন। শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে নিজেদের ঘরোয়া ক্রিকেটে বল করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) আর খেলা হচ্ছে না এই অফ স্পিনারের।

এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চার ম্যাচ খেলেছেন নারিন। কোনো ম্যাচেই অবশ্য একটির বেশি উইকেট পাননি। চার ম্যাচে পেয়েছেন চার উইকেট। তবে ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.৮০।

সোমবার বিপিএলের চট্টগ্রাম পর্বে সিলেট সুপার স্টার্সের বিপক্ষেও খেলার কথা ছিল নারিনের। কিন্তু ম্যাচের একদিন আগেই এল তার নিষেধাজ্ঞা। দলের অন্যতম সেরা স্পিনারকে হারিয়ে তাই বিপাকেই পড়ে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

 


এ ক্যটাগরির আরো খবর..