× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

আদালতের নির্দেশ মেনে রোববার বিটিআরসিকে ১ হাজার কোটি টাকা দিচ্ছে গ্রামীণফোন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

আদালতের নির্দেশ মেনে আগামীকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণফোন।

শুক্রবার গ্রামীণফোন এক বিবৃতিতে এ তথ্য জানায়। গত বৃহস্পতিবার গ্রামীণফোনের বিষয়ে আপিল বিভাগের শুনানির পর প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নেয়। বিবৃতিতে বলা হয়, গ্রামীণফোন বাংলাদেশের আইনি পদ্ধতিকে সম্মান করে। তবে বিটিআরসি গ্রামীণফোনের ওপর যে চাপ প্রয়োগ করেছে, সে বিষয়ে আদালতের সুরক্ষা প্রত্যাশা করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার আপিল বিভাগ তার আদেশে বলেন, আগামী সোমবারের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে গ্রামীণফোনকে। একই সঙ্গে সোমবারের মধ্যে গ্রামীণফোনের রিভিউ আবেদনের ওপর আদেশের জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ দিনটি ধার্য করেন।

বৃহস্পতিবার রায় ঘোষণার পর বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, গ্রামীণফোন যদি টাকা না দেয় আমরা প্রশাসক নিয়োগ করবো। ওনার কাজ হবে এই ইন্ডাস্ট্রি চালানো। তাদের বেতন-ভাতা যা যা আছে সব দেবে, সব করবে। এরপর টাকা যা বেশি হবে সেই টাকা সরকারের কাছে জমা দেবে। সে টাকা যখন জমা দেওয়া শেষ হয়ে যাবে তখন মেয়াদ শেষ হবে। বিটিআরসি চেয়ারম্যান আরও বলেন, আর তো কোথাও যাওয়ার জায়গা নেই। আমার যতটুকু মনে হয় টাকাটা তারা দিয়ে দেবে।


এ ক্যটাগরির আরো খবর..