× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক নরেন্দ্র মোদির কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা তরুণী আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান সার্জিও গরের দুই বছরের প্রেমের পর বিয়েতে টালবাহানা, প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান আজ শুরু বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ: কমছে একচেটিয়া মাতৃদুগ্ধ পান, উদ্বেগে বিশেষজ্ঞরা আজ বিশ্ব স্কাউট স্কার্ফ ডে: স্কাউটদের ঐক্য, নেতৃত্ব ও সেবার প্রতীক উদযাপন আজ শনিবার (১ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সেউতায় ২৪ ঘণ্টায় ৬০ হাজার অভিবাসীর ঢল, সীমান্তে প্রাণহানি অন্তত ৫৭

নিজস্ব প্রতিবেদক

বিচারবিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন ফ্যাসিবাদের দোসর-অ্যাটর্নি জেনারেল

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
বিচারবিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন ফ্যাসিবাদের দোসর

ফ্যাসিবাদের দোসররা এখনও বিচারবিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় বসে রয়েছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আইনজীবী মো. আসাদুজ্জামান।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিগতে দেড় দশকে গুম খুনের মাধ্যমে ভোট ও নাগরিক অধিকার ছিনিয়ে নেয়া হয়েছিল। মৌলিক অধিকার ছিনিয়ে নেয়া হয়েছিল।’

তিনি আরও বলেন, ৩৬ জুলাই থেকে কেউ বিচার বহির্ভূত হত্যার স্বীকার হয়নি। যার কৃতিত্ব আইন উপদষ্টা ড. আসিফ নজরুলের। অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের সরকার।

দুর্নীতি বিচারবিভাগের অন্যতম চ্যালেঞ্জ উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, এই দুর্নীতি বুদ্ধিবৃত্তিকও হতে পারে। বিচারবিভাগকে দুর্নীতিমুক্ত করতে হবে, রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে।

বিচারবিভাগে যারা ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছেন, তারা এখনও গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন আসাদুজ্জামান।


এ ক্যটাগরির আরো খবর..