× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদীতে বিকেলে পূজার্চনায় বাঁধা আর রাতেই মন্দিরসহ প্রতিমা গায়েব

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
মন্দিরসহ প্রতিমা গায়েব

বরিশালের গৌরনদীতে রাতের আধারে মন্দির ঘরসহ প্রতিমা গায়েব হয়ে গেছে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামে।

ঐ গ্রামের সরস্বতী দাস সোমবার (২৭ অক্টোবর) সকালে বলেন, আমাদের নিজস্ব সম্পত্তিতে দীর্ঘদিন যাবত রাধা-গোবিন্দ ও কালী মন্দির স্থাপন করে পূজার্চনা করে আসছিলাম। দীর্ঘদিন যাবত ওই জমির ওপর লোলুপ দৃস্টি পরে স্থানীয় ভূমিদস্যু মোস্তফা মুন্সী গংদের। জমি দখলের জন্য ইতোমধ্যে আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যে মামলা দিয়েও মোস্তফা গংরা জমি দখলে ব্যর্থ হয়।

তিনি আরো বলেন, রোববার বিকেলে মন্দিরে পূজার্চনা করতে গেলে মোস্তফার স্ত্রী ও তাদের ভাড়াটিয়া লোকজনে বাঁধা প্রদান করে। পরবর্তীতে পূজা করতে না পেরেই তিনি চলে আসেন। সোমবার (২৭ অক্টোবর) সকালে মন্দিরে পূজা করতে গিয়ে দেখেন মন্দির ঘরসহ প্রতিমা গায়েব হয়ে গেছে।

মন্দির কমিটির সভাপতি অনুপ দাস অভিযোগ করে বলেন, ধারণা করা হচ্ছে বিকেলে যারা মন্দিরে পূজার্চনা করতে বাঁধা প্রদান করে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে, তারাই রাতের আঁধারে জমি দখলের জন্য মন্দিরসহ প্রতিমা গায়েব করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে ঘটনার পরপরই মোস্তফা মুন্সী ঘা ঢাকা দিয়েছেন।

যে কারনে তার কোন ধরনের বক্তব্য নেওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..