× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

সিলেট প্রতিনিধি

বালু ভর্তি ট্রাকে পাওয়া গেল অর্ধকোটি টাকার চিনি

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
বালু ভর্তি ট্রাকে পাওয়া গেল অর্ধকোটি টাকার চিনি

ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আসা প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চিনির চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১৯)। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে এসব চিনি জব্দ করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো.আসাদুন্নবী। তিনি জানান, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সিলেট-তামাবিল মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে বিজিবি টহল দল সন্দেহভাজন একটি বালু ভর্তি ট্রাককে সিগন্যাল প্রদান করে। উক্ত ট্রাকটি বিজিবি’র সিগন্যালকে উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল চলন্ত ট্রাকটিকে ধাওয়া করে দুপুর ৩টার দিকে সুরমা-বাইপাস সড়ক হতে ট্রাকটি আটক করতে সক্ষম হয়।
এরপর ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চিনি পাওয়ায় যায়। এসব চিনির আনুমানিক বাজারমূল্য অর্ধ কোটি টাকা। উদ্ধারকৃত চিনি শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম চলছে।
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বিজিবি। সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি’র এই তৎপরতা অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..