× Banner
সর্বশেষ
বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন অঙ্গীকার, বাণিজ্য ও বিনিয়োগে জোরদার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা, শিগগিরই চালু হচ্ছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান 

ডেস্ক

বাত মত করো, গোলি চালাও -লস্কর-ই-তৈবা

Kishori
হালনাগাদ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
লস্কর-ই-তৈবা

পাকিস্তানের মাটিতে বসে পহেলগাম হত্যালীলার শুরুতে নাম পরিচয় জানতেই লস্কর-ই-তৈবার মাস্টারমাইন্ডদের জঙ্গিদের প্রতি নির্দেশ আসে ‘বাত মত করো, গোলি চালাও।’

ইন্টারসেপশন থেকে এ-ও জানা গিয়েছে। লাইভ টেলিকাস্ট’ দেখেছিল লস্কর-ই-তৈবার মাস্টারমাইন্ডরা! তদন্তে নেমে এমনই তথ্য এসেছে গোয়েন্দাদের হাতে। হামলার সময়ের কথোপকথন ইন্টারসেপ্ট করে তদন্তকারীরা জেনেছেন, জঙ্গিদের বুকে লাগানো ছিল ‘গো-প্রো’ ক্যামেরা, যা থেকে সরাসরি ফিড যাচ্ছিল সীমান্তের ওপারে করাচি, মুজ়ফ্ফরাবাদ ও রাওয়ালপিন্ডির কন্ট্রোল রুমে।

এখানেই শেষ নয়। ইন্টারসেপশন থেকে এ-ও জানা গিয়েছে, খুন করার আগে জঙ্গিরা যখন নাম-পরিচয় জানতে চাইছিল, তখন তাদের কাছে নির্দেশ আসে — ‘বাত মত করো, গোলি চালাও।’

যাদের কাছে এই নির্দেশ এসেছিল, সেই জঙ্গিদের মধ্যে এক নাবালক ছিল বলেও জানতে পেরেছেন এনআইএ-র তদন্তকারীরা। বৈসরনের সেই রিসর্টে ছিলেন ইন্দোরের এলআইসি অফিসার সুশীল (৫৮)। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পেরেছেন, সুশীলের পরিচয় জেনেই সেই নাবালক তার সঙ্গীদের উদ্দেশে চিৎকার করে ওঠে, ‘ইসাই! ফিলিস্তিনি, ফিলিস্তিনি। মারো ইসে…’, বলে সে নিজেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে দেয় সুশীলের মাথায়। এই নাবালকের বয়স ১৫-১৭ বছরের মধ্যে বলেই জানা গিয়েছে।

শুধু তা-ই নয়, শনিবার পর্যন্ত যে তথ্য গোয়েন্দারা পেয়েছেন, তাতে তাঁরা মোটামুটি নিশ্চিত, পহেলগামের হামলা চালানো জঙ্গিদের নেতৃত্ব দিয়েছিল হাসিম মুসা ওরফে সুলেমান। কারণ এই জঙ্গিদের মধ্যে সে-ই ছিল সবচেয়ে অভিজ্ঞ। সীমান্ত পেরিয়ে এপারে এসে এর আগেও মুসা হামলা চালিয়েছে বলেও জেনেছেন গোয়েন্দারা।

কাশ্মীরের বুকে অন্তত তিনটি হামলার সঙ্গে সে যুক্ত। পীর পঞ্জালের বরফ-ঢাকা উঁচু পাহাড়ে তার ডেরা বলেও গোয়েন্দারা জেনেছেন। আগে একাধিকবার উপত্যকায় আসার সূত্রে মুসার স্থানীয় যোগাযোগও খুব মজবুত হয়ে উঠেছিল। এ বার সেই যোগাযোগই মুসা কাজে লাগিয়েছে বলে খবর গোয়েন্দাদের কাছে।

মুসার পরেই এই অপারেশনে ছিল আদিল ঠোকর। এই কাশ্মীরি যুবক স্টুডেন্ট ভিসা নিয়ে পাকিস্তানে গিয়েছিল বলে গোয়েন্দা সূত্রের খবর। অনন্তনাগ জেলার বিজবেহেরার গুরে গ্রামের বাসিন্দা আদিল ২০১৮-য় বাড়ি ছাড়ে। তবে তার আগেই উগ্র মৌলবাদী ভাবনাচিন্তার জন্য সে লস্কর নেতৃত্বের চোখে পড়ে। তবে সেই সঙ্গে সে নজরে পড়ে যায় গোয়েন্দাদেরও।

এই পরিস্থিতিতেই স্টুডেন্ট ভিসার ব্যবস্থা করে পাকিস্তানে চলে যায় আদিল। তদন্তকারীরা জানিয়েছেন, সেখানে গিয়েই সে গায়েব হয়ে যায়। পরিবারের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেয়। তার যাবতীয় ‘ডিজিটাল ফুটপ্রিন্ট’ রাতারাতি উধাও হয়ে যায়। তার বাড়ির উপরে লাগাতার নজর রেখেও লাভ হয়নি।

২০২৪-এ ফের গোয়েন্দাদের রাডারে ভেসে ওঠে আদিল। তবে এ বার ভারতের মাটিতে! সেই বছরের অক্টোবরে পুঞ্চ-রাজৌরি সেক্টর দিয়ে ভারতে ঢোকে আদিল। খাড়া পাহাড়, ঘন জঙ্গলের জন্য এই এলাকায় প্যাট্রলিং করা বেশ কঠিন। আদিল সেই সুযোগই নিয়েছিল।

ঘটনা হলো, সে সময়ে তার সঙ্গে মুসাও সীমান্ত পেরিয়েছিল বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। ত্রালের পাহাড়ি এলাকা ঘুরে অনন্তনাগে ঢোকার আগে শেষবার তার হদিশ পাওয়া গিয়েছিল কিশতওয়ার এলাকায়। কিন্তু অনন্তনাগে পৌঁছেই সে চলে যায় আন্ডারগ্রাউন্ডে। এর পরে আরও একবার সে ও মুসা অল্প সময়ের জন্য ওপারে গিয়েছিল বলেও গোয়েন্দাদের কাছে খবর। বৈসরন হামলার শেষ মুহূর্তের প্রস্তুতি তখনই হয়েছিল বলে অনুমান তদন্তকারীদের।


এ ক্যটাগরির আরো খবর..