× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

ডেস্ক

বাতাস থেকে পানি উৎপাদন করছে আমেরিকা

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৬ জুলাই, ২০২৪
বাতাস থেকে পানি

বাতাস থেকে পানি উৎপাদন করছে আমেরিকা। সৌরবিদ্যুৎ ব্যবহার করে উৎপাদিত পানি মার্কিন বাজারে আসছে। উদ্ভাবনী এই উদ্যোগের পেছনে রয়েছে অ্যারিজোনার কোম্পানি সোর্স নামক প্রতিষ্ঠান এই পদ্ধতিটির নাম দিয়েছে স্কাই ডব্লিউটিআর।

হাইড্রোপ্যানেলের মাধ্যমে অফগ্রিড পদ্ধতিতে সুপেয় পানি উৎপাদন করা যায়। এ ছাড়া সৌরবিদ্যুৎচালিত হাইড্রোপ্যানেলের প্রচারণা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

সোর্সের তৈরি করা এসব প্যানেল সৌরবিদ্যুৎ ব্যবহার করে ফ্যান চালু করে। এসব ফ্যান বাতাস থেকে জলীয় বাষ্প টেনে নেয়। ডেসিক্যান্ট নামক পানি শোষণকারী পদার্থ সেই জলীয় বাষ্প আটকে ফেলে। এরপর প্যানেলের সৌরশক্তি সেই জলীয় বাষ্পকে প্যানেলের ভেতরেই একটি সংরক্ষিত এলাকায় ছেড়ে দেয়। এতে ডিস্টিল্ড পানি পাওয়ার জন্য বাতাসকে পাতিত করা হয়। এরপর ডিস্টিল্ড পানি একটি প্রেশারাইজড ট্যাংকে পাঠানো হয়। সেখানে পানির পিএইচের মাত্রা ঠিকঠাক করার পাশাপাশি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো মিনারেল যোগ করা হয়।

সোর্সের কর্মকর্তা কডি ফ্রিজেন জানান, প্রতিটি প্যানেল দিনে ৩ লিটার পর্যন্ত সুপেয় পানি উৎপাদন করতে পারে—যা একজন মানুষের দৈনিক গড় পানি পানের সমান। এ ছাড়া প্রচণ্ড গরম ও শুষ্ক পরিবেশেও এ প্রক্রিয়া কার্যকরভাবে কাজ করে।

ইতোমধ্যে ফ্লোরিডায় সোর্সের রয়েছে ‘পানি ফার্ম’ও। সেখানে দিনে ৩ হাজার লিটার পানি উৎপাদন করা হয়। ২০২৪-এর আগস্ট বা সেপ্টেম্বরে স্কাই ডব্লিউটিআর ব্র্যান্ডের অধীনে এখানে উৎপাদিত পানি যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। এ পানি পুনর্ব্যবহারযোগ্য অ্যালুমিনিয়ামের ক্যান ও বোতলে বিক্রি হবে।

আগামী বছরগুলোতে প্যানেলের দাম অনেকটা কমিয়ে আনার লক্ষ্য রয়েছে সোর্সের, যাতে স্থানীয়ভাবে পানি উৎপাদন আরও সাশ্রয়ী করা যায়।

বিশ্বজুড়ে ৫৬টি দেশে হাইড্রোপ্যানেল স্থাপন করেছে সোর্স। এসব প্যানেল মাটিতে বা ছাদে যেকোনো জায়গায় স্থাপন করা যায়। তারপর ভবনের পানযোগ্য পানির পাইপের সঙ্গে সংযোগ দেওয়া যায়।


এ ক্যটাগরির আরো খবর..